এই কেসটি তৈরি প্রিমিয়াম মানের Hard PC (পলিকার্বনেট) ম্যাটেরিয়াল দিয়ে, যা স্বচ্ছ ও টেকসই — আপনার ফোনের আসল কালার আর Apple লোগো স্পষ্ট দেখা যায়। চারপাশের ফ্রেমটি ইলেক্ট্রোপ্লেটেড ফিনিশের, যা হাতে ধরতে মসৃণ ও আরামদায়ক। কেসটি অত্যন্ত স্লিম ডিজাইনের, তাই ফোনের অরিজিনাল সাইজ ও ওজন বজায় থাকে, পকেটে বহনও সহজ হয়।
এই কেসের বিশেষ ফিচার হলো এর লেন্স প্রোটেক্টর উইন্ডো — এটি ওপেন-ক্লোজ করা যায়, যা ক্যামেরা লেন্সকে স্ক্র্যাচ ও ক্র্যাক থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই একই উইন্ডো খুলে আপনি ফোনকে সহজেই টেবিল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন — হাতে ধরে রাখা ছাড়াই ভিডিও দেখা বা কল করা যাবে।
মূল বৈশিষ্ট্য:
- ম্যাটেরিয়াল: প্রিমিয়াম Hard PC, স্বচ্ছ ও হলুদ হওয়া প্রতিরোধী
- ফ্রেম: ইলেক্ট্রোপ্লেটেড, মসৃণ ফিনিশের, শক-প্রুফ
- লেন্স প্রোটেক্টর উইন্ডো: ওপেন-ক্লোজেবল, লেন্স ফুল প্রোটেকশন
- মাল্টি-ফাংশন: একই উইন্ডো দিয়ে টেবিল স্ট্যান্ড হিসেবে ব্যবহারযোগ্য
- সব বাটন, চার্জিং পোর্ট, স্পিকারে সঠিক কাটআউট
- হালকা-পাতলা, পকেটে বহনযোগ্য
বিশেষ নোট:
যেসব ফোনে Poly/স্ক্রিন বা বডি পলিশ/কোটিং করা আছে, সেসব ফোনে কেসটি তুলনামূলকভাবে একটু টাইট ফিট হতে পারে। তাই অর্ডার করার আগে বিষয়টি অবশ্যই বিবেচনা করুন।