আপনার আইফোনের ক্যামেরা লেন্সকে স্ক্র্যাচ ও ক্র্যাক থেকে বাঁচাতে এই লেন্স প্রোটেক্টরটি তৈরি 9H টেম্পারড গ্লাস দিয়ে, যা মেটাল রিং ফ্রেমের সাথে যুক্ত এবং ফোনের অরিজিনাল ক্যামেরা বাম্পের মতোই ফিট হয়।
এটি দুই পার্টে কাজ করে — একটি পার্ট ম্যাগনেটিক (সহজে খোলা-লাগানো যায়), আর নিচের বেস পার্টটি স্ক্রিন প্রোটেক্টরের মতো হালকা আঠা দিয়ে বসানো, যা ফোনের ক্যামেরা বাম্পে কোনো ক্ষতি করে না বা কোনো দাগ রেখে যায় না — ঠিক যেভাবে স্ক্রিন প্রোটেক্টর স্ক্রিনে কোনো প্রভাব ফেলে না, একইভাবে এটাও নিরাপদ।
এতে আছে AR+AF কোটিং — AR মানে অ্যান্টি-রিফ্লেক্টিভ (আলোর প্রতিফলন কমায়) এবং AF মানে অটো-ফোকাস সাপোর্ট (ক্যামেরার ফোকাসে কোনো প্রভাব পড়ে না), তাই ছবি বা ভিডিওর মান একদম অপরিবর্তিত থাকে। সাথে আছে অয়েলোফোবিক লেয়ার, যা ফিঙ্গারপ্রিন্ট ও তেল-চর্বি সহজে লাগতে দেয় না।
মূল বৈশিষ্ট্য:
- 9H টেম্পারড গ্লাস – স্ক্র্যাচ ও ক্র্যাক প্রুফ
- ম্যাগনেটিক টপ – যেকোনো সময় খুলে আবার লাগানো যায়
- AR+AF কোটিং – ছবির ক্লারিটি ও ফোকাস অপরিবর্তিত থাকে
- অয়েলোফোবিক লেয়ার – ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধী
- সহজ ইনস্টলেশন, ফোনের কালারের সাথে ম্যাচিং